বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪

---

কে.ডি পিন্টু চট্টগ্রাম :

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসেম্বর/২০২৪ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। ২৬ ডিসেম্বর দামপাড়া পুলিশ লাইন্সে অবস্থিত মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত   উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ আশফিকুজ্জামান আক্তার মহোদয়।

 

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সকল সদস্যদের সততা, নিষ্ঠা ও কর্তব্যপরায়ণতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। তিনি পুলিশ সদস্যদের সমস্যার কথা শুনেন এবং তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করেন।

 

উক্ত সভায় পুলিশের দীর্ঘ কর্মজীবনে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন শেষে পিআরএল-এ গমনকারী পুলিশ সদস্য এএসআই (সশস্ত্র)/৩৯১১ উদ্দীপন চাকমা, কনস্টেবল/৫১৬ মোঃ ফরিদ আহমেদদ্বয়কে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে বিদায় জানান সিএমপি’র অতিরিক্ত কমিশনার মহোদয়।

 

উক্ত সভায় সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (পরিবহন) জনাব মোহাম্মদ সালাম কবির পিপিএম-সেবা ও উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া মহোদয়সহ সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ উপস্থিত ছিলেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon