বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
 

রূপগঞ্জে মাদক, সন্ত্রাস, নৈরাজ্য,চাঁদাবাজি ও দখলদারদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪

---

রাকিব উদ্দিন,  ফয়সাল, রুপগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে  বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনিরের নির্দেশনায় মাদক, সন্ত্রাস, নৈরাজ্য,চাঁদাবাজি ও দখলদারদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার(২৫ ডিসেম্বর) বিকেলে ভূলতা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলার ভূলতা পাড়াগাঁও এলাকার মুড়াপাড়া টু  ভূলতা সড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।এসয়ম উপস্থিত ছিলেন তাঁতীদলের  কেন্দ্রীয় কমিটির সদস্য নুরউল্লা মেম্বার, যুবদল নেতা আরিফুল ইসলাম লিটন,শাহাদাত হোসেন সেলিম, আল আমিন,গোলাপ,মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আকিব হাসান,যুবদল নেতা হাবিসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon