![]()
রাকিব উদ্দিন ফয়সাল ,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সোনালী পেপার মিলস নামে একটি কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার তারাব পৌরসভার যাত্রামুড়া টাটকী এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে কাচঁপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে।
নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, দুপুর দেড়টার দিকে সোনালী পেপার মিলস নামে একটি কারখানায় আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে কাচঁপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন নেভানোর পর আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যাবে।



মন্তব্য