বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
 

বিএসটিআই আঞ্চলিক কার্যালয়,নরসিংদী সার্ভিল্যান্স অভিযান

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪

 

---

শিবপুর, নরসিংদী প্রতিনিধি :

নরসিংদী জেলার  সদর ও শিবপুর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। গতকাল উক্ত সার্ভিল্যান্স অভিযানে-

 

(১) আর কে ব্রিকস, বরইতলা, পুটিয়া, শিবপুর, নরসিংদী, (২) মেসার্স কে, বি, এম  ব্রিক ফিল্ড, পুটিয়া, শিবপুর, নরসিংদী, (৩) মেসার্স হোসেন ব্রিক কোম্পানী, কুমরাদী (ইটাখোলা বাসস্ট্যান্ড), শিবপুর, নরসিংদী

 পরিদর্শন করা হয়। প্রতিষ্ঠানসমূহকে সিএম লাইসেন্স গ্রহণের জন্য অনুরোধ করা হয়।

(৪) মেসার্স মইনুদ্দীন ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি, জেলখানা মোড়, সদর, নরসিংদী কে ব্রেড,বিস্কুট পণ্যের অনুকুলে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণের জন্য অনুরোধ করা হয়। বিস্কুট, ব্রেড পণ্যের অনুকূলে সিএম লাইসেন্সে ব্রান্ড ও ভেরিয়েন্ট সংযোজন এবং মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের জন্য অনুরোধ করা হয়।

 

জনাব মোহাম্মদ পারেভেজ মিয়া, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব মো: আরিফ হোসেন আসিফ, পরিদর্শক (মেট্রোলজি) এই অভিযানে অংশগ্রহণ করেন। জনস্বার্থে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নরসিংদী’র এরূপ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon