বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
 

সিরাজগঞ্জ শাহজাদপুরে প্রেমিকের মৃত্যুর খবরে প্রাণ দিলেন প্রেমিকা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৪

---

জাহিদ হাসান, সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে ফাঁ*স দিয়ে আ*ত্ম*হ*ত্যা করেন প্রেমিক মদন কর্মকার (৩০)। এমন খবর পেয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে প্রা*ণ দেন প্রেমিকা সুদীপ্তা দাস কেকা (২৬)। তারা দুজন একই উপজেলার বাসিন্দা। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে শাহজাদপুর পৌরসভার সাহাপাড়া মহল্লায় সুদীপ্তা দাস কেকার মৃ*ত্যু*র ঘটনা ঘটে। এর আগে সোমবার গভীর রাতে প্রেমিক মদন কর্মকার বগুড়ায় ফাঁ*স দিয়ে আ*ত্ম*হ*ত্যা করেন। তিনি শাহজাদপুর উপজেলার গাড়াদহ এলাকার বিকাশ কর্মকারের ছেলে। বগুড়ায় একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন বলে জানা গেছে।

অপরদিকে সুদীপ্তা দাস কেকা শাহজাদপুর পৌরসভার সাহাপাড়া মহল্লার অতল কৃষ্ণ দাসের মেয়ে। তিনি শাহজাদপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ও সংগীতশিল্পী ছিলেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon