![]()
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলা কৃষ্ণপুর ইউনিয়ের সোনাডাঙ্গা গ্রামের মোঃ রেজাউল করিমের ১ একর ৭৭ জমিতে ২ বছরের জন্য ভাড়া দেন মোঃ মফিজের কাছে ৩ লাখ ৫০ হাজার টাকায়, ভাড়া বাবদ যে টাকা পান রেজাউল করিম তা পরিশোধ করে দেন মফিজ।
আবারো ২য় ধাপে ৫ লাখ টাকা দাবি করেন জমির মালিক রেজাউল করিম মোঃ মফিজের কাছে তবে শর্ত অনুযায়ী এখন পর্যন্ত কোনো টা ভূক্তভোগীরা তাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলেও তাদের পাওয়া যায়নি। অথচ টাকা পরিশোধ না করেই ১২.১২.২০২৪ থেকে এখন পর্যন্ত জমি ব্যবহার করে বালু উত্তোলন করতেছে।
ভুক্তভোগী রেজাউল করিম এর বেয়াই মোঃ আক্তার জানান, এ বিষয়ে পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলিমুজ্জামান মিলন এর কাছে গেলে তারা এর কোনো সমাধান দেয়নি। তিনি আরো বলেন, এটা আমার বিষয় না পানি উন্নয়ন বোর্ড এর বিষয়, এতে আমার কিছু করার নাই।
এ বিষয়ে পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলিমুজ্জামান মিলন বলেন, এখানে আমার কিছুই করার নাই তার ব্যক্তিগত বিষয়ে সেটি লেনদেন, ভুক্তভোগী টাকা না পাইলে সে ক্ষেত্রে আইনের আশ্রয় নিতে পারেন।



মন্তব্য