বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
 

লক্ষ্মীপুরে চুরির অভিযোগে যুবককে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪

---

ফয়সাল হোসেন, লক্ষ্মীপুরঃ

লক্ষ্মীপুরে চুরির দায়ে রহমত উল্লাহ নামে এক যুবককে খুঁটিতে বেঁধে পিটানো ও নাকে খত দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়ে।

এর আগে রোববার (২২ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নে কাজীর দিঘীরপাড় বাজারে এ ঘটনা ঘটে।

রহমত উল্লাহ লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের চৌকিদার বাড়ির আহমদ উল্লাহর ছেলে।

ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, রহমত উল্লাহকে পেছন দিক থেকে একটি খুঁটিতে বেঁধে রাখা হয়েছে।

এসময় বাজারের ব্যবসায়ী কয়েকজনের হাতে লাঠি ছিল। একপর্যায়ে সুমন নামে একজন এসে রহমতকে নাকে খত দিয়ে মসজিদ পর্যন্ত যেতে বলে।

বলা হয় নাকে খত দিয়ে মসজিদ পর্যন্ত গেলেই তাকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু নাকে খত দেওয়া শেষ হতেই পেছন থেকে তাকে লাঠি দিয়ে আঘাত করতে দেখা যায়।

কাজিরদিঘীর পাড় বাজারের ব্যবসায়ী নিজাম উদ্দিন বলেন, ওদুদ নামে বাজারের একজন মুদি দোকানদারের ক্যাশ বাক্স থেকে টাকা চুরির চেষ্টা করে রহমত উল্লাহ। এসময় তাকে আটক করা হয়। পরে ব্যবসায়ী ও স্থানীয়রা তাকে বেদম মারধর করে। আমি অভিযুক্তকে উদ্ধার করে ছেড়ে দিয়েছি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ভিডিওটি এখনো নজরে আসেনি।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon