বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
 

গোয়ালন্দে প্রীতি ফুটবল ম‍্যাচ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪

---

মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:

 

“সুস্থ‍্য দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন” স্লোগানে “একটি ফুটবল, একটি পৃথিবী” প্রতিপাদ‍্যে রাজবাড়ীর গোয়ালন্দে প্রীতি ফুটবল ম‍্যাচ অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৩ ডিসেম্বর) বিকালে দৌলতদিয়া মডেল হাই স্কুল মাঠে গোয়ালন্দ সোনালী ক্লাবের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।

 

প্রীতি ম‍্যাচে খানখানাপুর নৃত্য ফুটবল একাডেমী, রাজবাড়ী বনাম গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটি একে অপরের মোকাবেলা করে। নির্ধারিত সময়ের খেলায় খানখানাপুর নৃত্য ফুটবল একাডেমী, রাজবাড়ী ৩-১ গোলে গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটি দলকে পরাজিত করে জয়লাভ করে।

 

প্রীতি ম‍্যাচে এসময় উপস্থিত ছিলেন, খানখানাপুর নৃত্য ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা ও কোচ নৃত‍্যানন্দ নন্দী, গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটি এবং সোনালী অতীত ক্লাবের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা মো. সাজ্জাদ হোসেন, কোচ আরিফ হোসেন নারু, খানখানাপুর নৃত্য ফুটবল একাডেমীর কোষাধ‍্যক্ষ রাইসুল ইসলাম প্রমুখ।

 

প্রীতি ম‍্যাচ সম্পর্কে গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা মো. সাজ্জাদ হোসেন বলেন, শিশুরা যত বেশি ম‍্যাচ খেলবে তত বেশি ওদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব তৈরি হবে এবং বড় ম‍্যাচ খেলার অভিজ্ঞতা বাড়বে। শিশুদের প্রতিযোগিতামূলক ম‍্যাচ খেলার অভিজ্ঞতা বাড়াতেই আমাদের এমন আয়োজন।

 

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon