বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
 

রাবির আইন বিভাগে সান্ধ্যকালীন কোর্স বন্ধের দাবি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪

 

---

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা সান্ধ্যকালীন কোর্স বন্ধের দাবিতে বিভাগের বিভিন্ন দেয়াল লিখন করেন। রবিবার (২২ ডিসেম্বর) রাতে কয়েকজন শিক্ষার্থী এটি করেন।

 

আইন বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, আইন বিভাগে ফলাফল প্রকাশের ক্ষেত্রে সাধারনত ১৮-২১ মাস সময় নেয়। কিন্তু অন্যদিকে সান্ধ্য কোর্সের ক্ষেত্রে দেখা যায় প্রত্যেকটি ক্লাস ও পরীক্ষা নিয়মমাফিক হচ্ছে। এতে তাদের কোন ধরনের সেশনজটের সম্মুখীন হয়না। সান্ধ্য কোর্সের কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের পড়াশোনার মান দিনে দিনে কমে যাচ্ছে কারন স্বল্প সময়ের কোর্স শেষ করার প্রবল ইচ্ছা, পড়াশোনার মানকে প্রশ্নবিদ্ধ করছে। আইন বিভাগের একজন নিয়মিত শিক্ষার্থী তার কোর্সের পড়াশোনার ক্ষেত্রে যে সময় পায় সান্ধ্যকালীন কোর্সের ক্ষেত্রে সে সময় পায় না। এতে তারা আইন বিভাগের বিষদ যে পড়াশোনা তা করতে পারছে না যার ফলে তারা আইনবিভাগের মানহানি করছে।সান্ধ্যকালীন কোর্সের এই সার্টিফিকেট মূল্যহীন, ব্যবসা ছাড়া কিছুই না।আমরা সান্ধ্যকালীন কোর্সের নামের ব্যবসার বিরুদ্ধে।

 

আইন বিভাগের চেয়ারম্যান  ড. সাঈদা আঞ্জুর সাথে কথা বলে জানা যায়, আজ  সকালে ডিপার্টমেন্টে এসেই তিনি এই বিষয়ে অবগত হন এবং এ বিষয়ে  ছাত্রদের পক্ষ থেকে  অফিসিয়াল  কোন অভিযোগ  পাননি। আগামীকাল একটি মিটিং বসবে এই বিষয় নিয়ে।

 

এই বিষয়ে উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ফরিদ উদ্দিন বলেন,গ তকাল সোশ্যাল মিডিয়াতে আমি এই বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। তবে বিভাগ বা কোন শিক্ষার্থী  অফিসিয়ালি কোন অভিযোগ দেয় নি আমাকে।

 

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon