বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
 

শেখ হাসিনা এ দেশকে শ্মশান বানিয়ে গেছে- ইকবাল হাসান মাহমুদ টুকু

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪

 

---

জাহিদ হাসান (সিরাজগঞ্জ) প্রতিনিধি

গত ১৬ বছরে কত মানুষ আহত নিহত হয়েছে তার হিসেব নেই। হাসিনা ১৬ বছর যে ঘা করেছে সেটা সহজে ঠিক হবে না। তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, নির্বাচনে জয়লাভ করলে আমরা একা সরকার গঠন করবো না। আমাদের সাথে যারা আন্দোলন করেছে তাদেরকে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করবো। আমরা ৩১ দফা দিয়ে জনগণের অধিকার ফিরিয়ে আনবো।

 

রবিবার (২২শে ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জের কামারখন্দের কোনাবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে কামারখন্দ উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে   বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এসব কথা বলেন।

 

 তিনি পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলেন, হাসিনার আমলে কোনো আইনের শাসন ছিল না। বিএনপির কোনো নেতাকর্মী হামলা-খুনের শিকার হলেও মামলা নিতো না। এমনকি সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রোমানা মাহমুদ বারবার হামলার শিকার হলেও কোন মামলা নেয়া হয়নি। আবার এখন পুলিশ বলছে, আইন মেনে সব কিছু করতে হবে। পুলিশ এমন আচরণ করলে জনগণ উপযুক্ত জবাব দিবে।

 

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এখনো দেশে আওয়ামী লীগ রয়েছে।আপনাদের মুখরোচক কথা বলে মিলতাল দিয়ে থাকবে। কিন্তু আপনারা তাদের কথায় ভুলবেন না, আওয়ামী লীগ থেকে সজাগ থাকবে।, শেখ হাসিনাসহ আওয়ামী লীগের যেসকল নেতাকর্মী অপকর্ম, লুটপাট ও খুনের সাথে জড়িত তাদের বিচার বাংলার মাটিতেই হবে। বিচার থেকে কেউ রক্ষা পাবে না।।

 

কামারখন্দ উপজেলা বিএনপির সভাপতি মো.বদিউজ্জামান ফেরদৌস এর সভাপতিত্ব  সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উথানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি,

সিরাজগঞ্জ-সদর-কামারখন্দ আসনের সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, বিএনপির নেতা শম্ভু নাথ দাস, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারণ সম্পাদক মুরাদুজ্জান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, সদস্য সচিব মিলন হক রঞ্জু, ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, কামারখন্দ উপজেলা যুবদলের আহবায়ক এম এ আলী মন্ডল, সদস্য সচিব হাসনাতে রাব্বি সুমন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ সোহেল, ছাত্রদলের আহবায়ক মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক তানভীর হোসেন, হাজী কোরপ আলী কলেজ ছাত্রদলের আহবায়ক শামীম সরকার, সদস্য সচিব কামাল হোসেন প্রমুখ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon