বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
 

দৌলতদিয়া ৭নং ফেরি ঘাট বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪

---
মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ীর দৌলতদিয়া ৭ নং ফেরীঘাটের পল্টন সাময়িক ভাবে বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিটিসি কতৃপক্ষ।
রবিবার মধ্যরাত দেড়টার দিকে সংযোগ সড়ক থেকে ফেরীতে উঠার সময় কার্ভাড ভ্যান ট্রাক গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে পল্টনে আটকে যায়। তবে কোন নিখোঁজ ও হতাহতের ঘটনা ঘটেনি। আর এ ঘটনায় গভীর রাত থেকে ঘাটের ৭ নং ফেরীঘাটের পল্টন বন্ধ রয়েছে। এ সময় অল্পের জন্য প্রাণে রক্ষা পান ট্রাকের চালক ও সহকারী। তবে নিয়ন্ত্রণ হারানো কার্ভাড ভ্যান ট্রাক গাড়ীটি উদ্ধারে কাজ করছে ফেরীঘাট কতৃপক্ষ।

নিয়ন্ত্রণ হারানো কার্ভাড ভ্যান ট্রাকের চালক, ফিরোজ  জানান, আমার সহকারী হেলপারের মাথায় আঘাত লেঘেছে। আমার গাড়ীর সামনে একটি মাইক্রো গাড়ী ছিলো। ঐ গাড়ীটি সামনে আগানোর পর

আমি ব্রেকে থেকে পা উঠিয়ে সামনে আগানোর পর থেকেই আমার ব্রেক আর কাজ করে নাই সোজা চলে এসেছে পল্টনে আটকে গেছে। হঠাৎ করে এ দুর্ঘটনা হয়েছে বলেও বলেন তিনি।
---
তবে এ ঘাটে ইতিপূর্বেও অনেক গাড়ী ফেরীতে উঠার সময় পদ্মা নদীতে পড়ে গেছে। এবং হতাহতের ঘটনাও ইতিপূর্বে অনেক ঘটেছে। ফেরীতে উঠার আগের সংযোগ সড়কটি বেশি ঢালু হওয়ায় এ দুর্ঘটনা মাঝে মধ্যেই ঘটে বলে জানান একাধিক চালকরা। তবে এখানে ফেরীঘাট কতৃপক্ষের গাফিলতিও কথাও বলেছেন চালক ও যাত্রীরা। সময়মতো সংযোগ সড়কটি সংস্কার না হওয়ার কারণে এ দুর্ঘটনাও ঘটছে বলেও জানান তারা।
বিআইডব্লিটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক, মো: সালাহউদ্দিন  জানান, দুর্ঘটনা কবলিত গাড়ীটি রাত দেড়টার দিকে ফেরী লোড হওয়ার সময় গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেরীতে না উঠে পাশে পল্টনে আটকে যায়। এবং গাড়ীটি যেনো নদীতে পড়ে না যায় এবং সম্পদের যেনো ক্ষতি না হয় সেজন্য রাত দেড়টার পর থেকে ঘাটটি বন্ধ রাখা হয়েছে। তবে কোন নিখোজ নাই। জীবনহানির কোন বিষয় নাই। আমাদের উদ্ধার কাজের দায়িত্ব কর্মকর্তাগন ঘাটে এসে উপস্থিত হয়েছেন এবং উধ্বর্তন কর্মকর্তাও উপস্থিত হয়েছেন। উদ্ধার কার্যক্রম চলমান আছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon