বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
 

পূর্বাচলের ৩শ ফুট সড়কে ৩ বুয়েট ছাত্রকে গাড়ী চাপা; নিহত ১ আহত-২, আটক ৩

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪

---
রাকিব উদ্দিন ফয়সাল, রুপগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩ বুয়েট ছাত্রকে গাড়ী চাপা দিয়েছেন মদ্যপ প্রাইভেকটার চালক। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন শিক্ষার্থী  মুহতাসিম মাসুদ(২২)। এ সময় মেহেদী হাসান খান ও অমিত শাহ নামের আরও দুই শিক্ষার্থী গুরুতর আহত হলে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ২০ ডিসেম্বর রাত আনুমানিক ৩ টার দিকে ৩ ফুট সড়কের স্টেডিয়াম এলাকায় মর্মান্তিক এ ঘটনায় গাড়ী চালক মুবিন আল মামুন, সহযোগী মিরাজুল করিম ও আসিফ চৌধুরী নামের ৩ জনকে আটক করেছেন রূপগঞ্জ থানা পুলিশ।

নারায়ণগঞ্জ গ সার্কেলের এএসপি মেহেদী ইসলাম  বলেন, গতরাতে ৩ বুয়েট শিক্ষার্থী পূর্বাচলে ঘুরতে আসেন। এ সময় তাদের বাইক ৩শ ফুট সড়কের পুলিশ চেকপোস্টে দাড়িয়ে ছিলো। একই সময় একটি প্রাইভেটকার তাদের উপর সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন নিহত হয়। আহত হয় আরও দুজন। এ সময় স্থানীয় লোকজন ও পূর্বাচলে কর্তব্যরত পুলিশ ঘাতক পাইভেটকার  আটক করে তল্লাশি করে ১ ক্যান বিয়ার,বিদেশী মদের খালি বোতল পাওয়া যায়।পাশাপাশি গাড়ীর চালক ও সহযোগী  যাত্রীসহ ৩ জনকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে।  ঘটনা তদন্ত চলছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon