বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
 

হাকিমপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪

 ---

ইমরান হোসেন, ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধি :
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাকিমপুর উপজেলা শাখার উদ্যোগে আজ ২০ ই ডিসেম্বর রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় বাংলা হিলি পাইলট স্কুল এন্ড কলেজ হলরুমে দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
হাকিমপুর উপজেলা শাখা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জনাব সবিরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম। প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা উপদেষ্টা মুহাদ্দিস ডঃ এনামুল হক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা শাখা উপজেলা উপদেষ্টা জনাব আমিনুল ইসলাম, আরো বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা সহকারী উপদেষ্টা জনাব জাহিদুল ইসলাম, পৌরসভা উপদেষ্টা জনাব সাইফুল ইসলাম, ছাত্রশিবির সভাপতি জনাব আহসান হাবীব প্রমূখ।
এ সময় মেহমানরা বলেন, সমাজ ও রাষ্ট্র পুনর্গঠনে শ্রমিক সমাজের বিকল্প নেই। আমরা শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ কগ গড়তে চাই। দেশ ও জাতির কল্যাণে শ্রমিক ভাইদেরকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার আহবান রাখেন

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon