বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
 

রাজবাড়ীর দৌলতদিয়া বোর্ডিং থেকে মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪

---
মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
রাজবাড়ীর দৌলতদিয়া রেলষ্টেশন এলাকার নাটোরের আলিম বোডিং থেকে জিয়ারুল ইসলাম (৪৩) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
বৃহস্পতিবার রাত নয়টার  দিকে যৌনপল্লীর সামনে নাটোরের আলিম বোডিং থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত জিয়ারুল ইসলাম (৪৩) চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের শাওড়া আজিনুর গ্রামের আরশাদ আলীর ছেলে।

চলতি বছরের নভেম্বর মাসের ২৩ তারিখে বোডিংয়ে থাকার জন্য রুম ভাড়া নেয় জিয়ারুল ইসলাম। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর)
রুম থেকে তার কোন সারা শব্দ পাওয়া না গেলে
বিকেলের দিকে তার রুমের দরজা ধাক্কা দিলে বন্ধ পাওয়া যায়। পরে পুলিশের খবর দিলে পুলিশ দরজা ভেঙে ভেতরে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পায়।

পুলিশ জানায়, মৃতের পরিবারকে খবর দেয়া হয়েছে। পোস্ট মর্টেমের জন্য পাঠানো হচ্ছে। আপাতত ইউডি মামলা নেয়া হবে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি, মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, মরাদেহ সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ময়না তদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon