![]()
চট্টগ্রাম ব্যুরো :
বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সিটিজি প্রপার্টিজের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহান বিজয় দিবস উপলক্ষে আয়োাজিত সামাজিক ও ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিটিজি প্রপার্টিজের ডাইরেক্টর মোঃ সোয়েব হোসেন উজ্জ্বল।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আলী হোসেন, মোঃ নুর হোসেন, মোঃ শাহাদাত ও সাদ্দাম হোসেন। সভায় বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিজেদের মধ্যে একতা বজায় রেখে বিদেশের মাটিতে দেশের জন্য সম্মান বৃদ্ধি ও বাংলাদেশকে অনন্য এক উচ্চতায় নিয়ে যাবার জন্য আহবান জানিয়েছেন বক্তারা। সমাজের পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিতে সিটিজি প্রপার্টিজ সার্বিক আয়োজনে সহযোগিতা করেন।
আলোচনা সভায় বিন¤্র শ্রদ্ধায় স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধে নিহত ত্রিশ লক্ষ শহিদ ও নির্যাতিত দুই লক্ষাধিক মা-বোনদের এবং জুলাই আগস্টের গণ অভ্যূত্থানে শহিদ ছাত্র জনতাদের।
বক্তারা বলেন, একটি শক্তিশালী জাতি হিসেবে গড়ে উঠতে হলে নিজেদের মধ্যে একতার কোন বিকল্প নাই। নিজেদের মধ্যে একতা ছিলো বলেই ১৯৭১ সালে নিরস্ত্র বাঙালী অস্ত্রে-শস্ত্রে সুসজ্জিত পাক হানাদার বাহিনীকে পরাস্ত করে দেশ স্বাধীন করেছিল। পাশাপাশি ছাত্র জনতার একতা ২০২৪ এ আবার আমাদের স্বাধীনতার স্বাদ আরেকবার আস্বাদন করিয়েছে। এই একতাই আমাদের দেশি-বিদেশী যে কোন ষড়যন্ত্র নস্যাৎ করে দেশকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবে। ভবিষ্যত প্রজন্মের জন্য একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেবার জন্য আমাদের দেশের তরুণদের সাথে কাধে কাধ মিলিয়ে একসাথে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।



মন্তব্য