![]()
মো.জিয়াউল ইসলাম, পাথরঘাটা প্রতিনিধি :
বরগুনার পাথরঘাটায় সাগর মাছ ধরার অবৈধ ট্রলিং জাল দড়ির ২৮ লাখ টাকার ভারতীয় সুতা জব্দ করেছে যৌথবাহিনী। বামনা ও পাথরঘাটা নৌবাহিনীর কন্টিজেন্টরের নেতৃত্বে কোষ্টগার্ড বাহিনী বুধবার বিকাল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত পাথরঘাটা বিএফডিসি পাইকারি মৎস্য বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন। এসময় জাল দড়ি ২৮ লাখ টাকার ভারতীয় সুতাসহ ট্রলিং জাল ব্যবসায়ী জয়নাল আবদীনকে আটক করা হয়। জয়নাল আবেদীন খান মঠবাড়িয়া উপজলার তুষখালী গ্রামের গনি খানের ছেলে। তাকে মালামাল সহ পুলিশ কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ওসি মো. মেহেদী হাসান।
পাথরঘাটা কোষ্টগার্ড ষ্টেশন কমান্ডার লে. আকতার হোসেন জানান, বিভিন্ন সময় পাথরঘাটা উপজলা পরিষদের আইন শৃংখলা সভায় সাগরে অবৈধ জাল দিয়ে ইলিশসহ বিভিন্ন জাতের পোনা মাছ নিধনরের কথা বলা হয়েছে এবং এই জাল দড়ির জন্য বিশেষ ধরনের সুতা সাগর পথ ভারত থেকে অবৈধ ভাবে আনা হয়েছে। এ সংবাদের ভিত্তিতে বুধবার বিএফডিসি এলাকায় নৌবাহিনী নিয়ে আমরা অভিযান চালাই। এসময় বিএফডিসি সংলগ মৃত্যু দলিল উদ্দিন সাহেবের বাড়িতে ভাড়াটিয়ার ঘর থেকে মালামালসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধ কোষ্টগার্ড বাদী হয়ে ভারতীয় মালামাল পাচারকারি হিসাবে বিশেষ আইনে একটি মামলা করা হয়েছে।
পাথরঘাটা থানার ওসি মো. মেহেদী হাসান জানান, পাথরঘাটা ষ্টেশনের কোষ্টগার্ড চোরাচালানী অপরাধে মামলা দিয়ে আসামীসহ মালামাল আমাদের কাছে হস্তান্তর করেছে অপরাধীকে কোটের মাধ্যমে জেল হাজতে পাঠানা হয়েছে। তবে আসামীকে থানায় আনার পর বড় বড় ব্যবসায়ীরা আমার কাছে ফোন করেছে। এতে বোঝাযায় এই চোরাচালানী চক্র বড় কোন মাফিয়ার সাথে জরিত আছে বলে আমার মনে হয়।



মন্তব্য