![]()
জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে কালাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৪ উপলক্ষে পুস্পমাল্য অর্পন, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে কালাই বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, কালাই থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, কালাই ডিগ্রি কলেজ,কালাই সরকারী মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠন।
মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ মঞ্চে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আক্তার জাহান । এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান, উপজেলা কৃষি অফিসার অরুণ চন্দ্র রায়, কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ নাহিদ নাজনীন ডেইজি, কালাই সরকারি মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিন প্রমুখ।
উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ সরকারি-বেসরকারি দপ্তরের প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।
শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বাদ যোহর উপজেলার সকল মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত এবং অন্যান্য উপাসনালয়ে সুবিধামত সময়ে প্রার্থনা করা হয়



মন্তব্য