শুক্রবার, ৮ মে ২০২৬
 

৩১ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে রূপগঞ্জে ছাত্রদলের উঠান বৈঠক অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪

---
রাকিব উদ্দিন ফয়সাল,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ),প্রতিনিধি

:বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদলের  উঠান বৈঠক অনুষ্ঠিত।শনিবার বিকেলে ভূলতা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ছাত্রদলের আয়োজনে উপজেলার দারুল উলূম পাচাই খা মাদ্রাসা মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।এতে ভূলতা ইউনিয়ন ৬নং ওয়ার্ড  ছাত্রদলের সাবেক সভাপতির মিনহাজ ভূঁইয়ার  সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক সাবিদ ভূঁইয়ার সন্ঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া।এসময় উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি শফিকুল ইসলাম শফিক,রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ,রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান রাজ,আশরাফুল ইসলাম হৃদয়,কামরুল হাসান,ভূলতা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল রহিম ভূইয়া রাসেল,সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম জিকু  প্রমুখ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon