শুক্রবার, ৮ মে ২০২৬
 

সিদলা ইউনিয়ন বিএনপির প্রতিবাদ সমাবেশ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪

---
মাহফুজ রাজা, ভ্রাম্যমান প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার  দলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন রিটন মেম্বার ও যুগ্ম আহ্বায়ক  আবুল হোসেন মেম্বার এর বহিষ্কার আদেশ প্রত্যাহার ও স্বৈরাচারী প্রক্রিয়ায়,গঠনতন্ত্র বিরোধী একনায়কতান্ত্রিক ভাবে সম্মেলন আয়োজন এর প্রতিবাদে  সিদলা ইউনিয়ন বিএনপির একাংশের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় পিতলগঞ্জ বাজার মাঠে ২ নং সিদলা ইউনিয়ন বিএনপির  সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বরজাহান ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন হোসেনপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম রফিক।
---
আরও বক্তব্য রাখেন, হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক  আবু বক্কর সিদ্দিক বাক্কার, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন চাঁন মিয়া,উপজেলা কৃষক দলের সভাপতি খায়রুল ইসলাম, সিদলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন রিটন,সাবেক যুগ্ন আহ্বায়ক আবুল হোসেন মেম্বার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আলামিন পাঠান,সিদলা ইউনিয়ন বিএনপি নেতা রিপন মেম্বারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon