![]()
রাকিব উদ্দিন ফয়সাল, রূপগঞ্জ প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ও তারেক রহমানের ঘোষিত ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশনায় চনপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার চনপাড়া এলাকায় ডেমরা টু কালীগঞ্জ সড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।এসময় নেতাকর্মীরা নেতাকর্মীরা তারেক রহমানের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগানে রাজপথ মাতিয়ে রাখে।বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন চনপাড়া ইউনিয়ন ৯নং যুবদলের ওয়ার্ডের সভাপতি নুর মোহাম্মদ,সাধারণ সম্পাদক মোঃ রানা,সিনিয়র সহ সভাপতি নুর নবী,সাংগঠনিক সম্পাদক ফারুক মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক আনছর আলী,যুবদল নেতা জাহাঙ্গীর সহ স্থানীয় যুবদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



মন্তব্য