শুক্রবার, ৮ মে ২০২৬
 

রূপগঞ্জে মাদক,সন্ত্রাস রাজ্য ও চাঁদাবাজির বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪

---
রাকিব উদ্দিন ফয়সাল, রূপগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে রূপগঞ্জের মাদক, সন্ত্রাস,নৈরাজ্য ও চাঁদাবাজির বিরূদ্ধে ও দ্রূত নির্বাচনের দাবিতে গোলাকান্দাইল  ইউনিয়ন ছাত্রদলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার  বিকালে উপজেলার গোলাকান্দাইল উত্তরপাড়া  সরকারি প্রাইমারী বিদ্যালয়  মাঠে গোলাকান্দাইল ইউনিয়ন  ছাত্রদলের আয়োজনে এ সভায়  নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজুুর রহমান মাহফুজ ।

গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ সভাপতি রাসেল ফকিরের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি সুলতান মাহমুদ।
এসময় আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদ,নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া, রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি শফিউদ্দিন শফি,ভোলাব ইউনিয়ন বিএনপি  নেতা আব্দুল্লাহ আল মামুন, রূপগঞ্জ উপজেলা শ্রমিক দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মঞ্জুর হোসেন প্রমুখ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon