শুক্রবার, ৮ মে ২০২৬
 

পালশা ইউনিয়ন জামায়াতের দ্বিবার্ষিকী কর্মী সম্মেলন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪

 ---

ইমরান হোসেন ( ঘোড়াঘাট) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ২নং পালশা  ইউনিয়নে ১২ই ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৩:০০ টায় ডুগডুগি হাট  ইসলামী প্রি - ক্যাডেট একাডেমীর  হল রুমে দ্বিবার্ষিকী কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন প্রধান অতিথি:  মুহাদ্দিস ডক্টর মোঃ এনামুল হক জেলা সেক্রেটারি, দিনাজপুর জেলা, শেষ অতিথি:মোঃ সাইদুল ইসলাম সৈকত, জেলা সহকারী সেক্রেটারি, দিনাজপুর জেলা, আলমগীর হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য, দিনাজপুর জেলা,  মো: মোফাখখায়ের ইসলাম মোল্লা, উপজেলা আমির, ঘোড়াঘাট উপজেলা, এ সময় বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছরের জুলুম নির্যাতনের অবসানের পর আমরা উন্মুক্ত পরিবেশে দ্বীনী কাজ আঞ্জাম দিতে পারছি যা একমাত্র মহান আল্লাহর অশেষ মেহেরবানীতে সম্ভব হয়েছে , তাই আমাদের সমস্ত কর্মী ভাইদেরকে আরো আন্তরিকতার সাথে দুর্বার গতিতে এ দেশের সকল মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শ বিশেষ করে অত্র ইউনিয়নের প্রত্যেকটি ঘরে ঘরে ইসলামের দুর্গ গড়ে তোলার জন্য কাজ করে যেতে হবে, সকল শ্রেণী পেশার মানুষের কাছে নিজেদের বাস্তব চরিত্র দিয়ে ইসলামের দাওয়াত পেশ করতে হবে। মনে রাখতে হবে ইসলাম শুধুমাত্র মুসলমানদের জন্য না, ইসলাম এসেছে বিশ্ব মানবতার মুক্তির জন্য। এদেশ ইসলাম কায়েম করে শহীদ ছাত্র-জনতার  রক্তের বদলা নেওয়া হবে ইনশাআল্লাহ।

পরিশেষে অস্ত্র ইউনিয়ন আমির  শাহানুর আলম মোনাজাত এর মাধ্যমে বৈঠক সমাপ্ত করেন ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon