শুক্রবার, ৮ মে ২০২৬
 

নরসিংদীতে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের সার্ভিল্যান্স অভিযান

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪

---
আতাবুর রহমান সানি, শিবপুর, নরসীংদী

১২ ই ডিসেম্বর দিনব্যাপী নরসিংদী জেলার  সদর ও পলাশ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত সার্ভিল্যান্স অভিযানে-
(১) নির্মান ব্রিক ফিল্ড, কাকাশিয়া, পাঁচদোনা, সদর, নরসিংদী, (২) আবুল বাশার ব্রিক ফিল্ড, বৈলাইন, আমাদিয়া, পাঁচদোনা, সদর, নরসিংদী, (৩) ইউনিভার্সাল ট্রেডিং করপোরেশন, কাকাশিয়া (কপিলতলা), পাঁচদোনা, নরসিংদী, (৪) উৎসব ব্রিকস, চৌয়া, পাঁচদোনা, সদর, নরসিংদী, (৫) নিবির ব্রিকস ম্যানুফেকচারার, খিলগাঁও, মহিষাশুরা, সদর, নরসিংদী
(৬) অপুর্ব ব্রিকস, বৈলাইন, আমাদিয়া, পাঁচদোনা, সদর, নরসিংদী প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয়। তন্মধ্যে উৎসব ব্রিকস, নিবির ব্রিকস ম্যানুফেকচারার ও অপুর্ব ব্রিকস এর বৈধ সিএম লাইসেন্স থাকায় তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করা হয় এব্ং নির্মান ব্রিক ফিল্ড, আবুল বাশার ব্রিক ফিল্ড ও ইউনিভার্সাল ট্রেডিং করপোরেশন নামীয় প্রতিষ্ঠানসমূহকে সিএম লাইসেন্স গ্রহণের জন্য অনুরোধ করা হয়।

নাজমুল সিএনজি ফিলিং স্টেশন, ঘোড়াশাল, পলাশ, নরসিংদী প্রতিষ্ঠানটির  ০৫টি ডিসপেন্সিং ইউনিট যাচাই করা হয়। প্রতিষ্ঠানটির ডিসপেন্সিং ইউনিটসমূহ যাচাইকালে প্রতি ৫ লিটার পেট্রোলে ৭০ মি.লি,  প্রতি ৫ লিটার অকটেনে ৫০ মি.লি ও ৭০ মি.লি এবং  প্রতি ৫ লিটার ডিজেলে ৩০ মি.লি ও ৪০ মি.লি কম জ্বালানী তেল কম পাওয়া যায়। এবিষয়ে প্রতিষ্ঠানটিকে একটি নোটিশ করা হয়েছে এব্ং ডিসপেন্সিং ইউনিটসমুহের ত্রুটি সংশোধনের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

নিউ ফুলকলি বেকারী, ঘোড়াশাল, পলাশ, নরসিংদী-কে ব্রেড,বিস্কুট ও কেক পণ্যের অনুকুলে পণ্য মোড়কজাতকরণ সনদ গ্রহণের জন্য অনুরোধ করা হয়। বিস্কুট, কেক, ব্রেড পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স এবং মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের জন্য অনুরোধ করা হয়।

জনাব মন্তোষ কুমার দাস, সহকারী পরিচালক(সিএম) এর নেতৃত্বে জনাব মোহাম্মদ পারেভেজ মিয়া, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব মো: আরিফ হোসেন আসিফ, পরিদর্শক (মেট্রোলজি) এই অভিযানে অংশগ্রহণ করেন। জনস্বার্থে বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নরসিংদী’র এরূপ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon