![]()
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের কাউখালীতে বৃহস্পতিবার (১২ ই ডিসেম্বর) জাতীয় কণ্যা শিশু ও রোকেয়া দিবস উযাপন করা হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষায়ক অধিদপ্তর আয়োজিত উপজেলা হল রুমে দুইটি পৃথক পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মহিলা বিষায়ক অধিদপ্তরের পিরোজপুর জেলার উপ পরিচালক ও কাউখালী মহিলা বিষায়ক কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব মোঃ আলতাফ হোসেন এর সভাপতিত্ব প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা। সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুজন সাহা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, ওসি তদন্ত সুমন, কাউখালী প্রেসক্লাবের সভাপতি এনামুল হক প্রমুখ।
![]()
এ সময় বক্তারা নারী নির্যাতন,বাল্যবিবাহ প্রতিরোধ সহ নারী ও শিশু কন্যাদের নির্যাতন মুক্ত সুরক্ষা দেওয়ার জন্য করণীয় বিষয় তুলে ধরে বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।



মন্তব্য