শুক্রবার, ৮ মে ২০২৬
 

‘ঘন কুয়াশায় আজও দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল বন্ধ, সাধারণ যাত্রীদের দূর্ভোগ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪

---
মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি:
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাঁটুরিয়া নৌরুটে বৃহস্পতিবার রাত ৩ টা থেকে ফেরী চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি সকাল ৬ টার দিকে  নিশ্চিত করেছেন-বিআইডব্লিউটিসি‘র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের  সহকারী মহাব্যবস্থাক(এজিএম) মোহাম্মদ সালাহউদ্দিন।
বিআইডব্লিউটিসি ও ঘাট কর্তৃপক্ষ  জানায় -বৃহস্পতিবার রাত ৩টা থেকে দৌলতদিয়া-পাঁটুরিয়া নৌরুটে ঘন কুয়াশা পড়তে শুরু করে পরে ঘন কুয়াশার পরিমাণ বেড়ে  গেলে  ফেরি চলাচলের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
---
এ বিষয়ে বিআইডব্লিউটিসি‘র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাক মোহাম্মদ সালাহউদ্দিন  বলেন, ঘনকুয়াশায়   ফেরি চলাচল বন্ধ করে দিয়েছি।বর্তমানে এই নৌরুটে ছোট বড় মিলে মোট ১২ টি ফেরি ও ৩ টি ঘাট চালু রয়েছে।
এ সময় দৌলতদিয়া ফেরিঘাট থেকে স্বপন বাবু নামে এক যাত্রী জানান, আমার বাংলাদেশ বেতারে একটি রেকর্ডিং রয়েছে ।সময় মতন যেতে না পারলে আমার কাজে ব্যাঘাত ঘটবে, ঘাটে এসে আটকা পড়ে আছি এখনো ফেরি পার হতে পারছি না। দেশে অনেক উন্নয়ন হয়েছে কিন্তু ফেরি পারাপারের কোন উন্নয়ন হয়নি প্রতিনিয়ত ঘাটে এসে কুয়াশার কারণে এমন বসে থাকতে হয়। কখন কখন যে ফেরি পার হতে পারব তার কোন নিশ্চয়তা নেই।

 ---

ঘাটের আরেক যাত্রী হৃদয় সূত্রধর জানান, আমি চাকরিতে যোগদানের জন্য ঢাকায় যাচ্ছি। সময় মত যেতে না পারলে আমার অনেক বড় ক্ষতি হবে। ঘাটে এসে দেখি কুয়াশার কারণে ফেরি বন্ধ। বেলা যতো বাড়ছে কুয়াশাও তত বাড়ছে, জানিনা কখন কুয়াশা কাটবে আর ফিরে চলাচল শুরু করবে। এরকম আরো অনেক যাত্রী ভোগান্তির কথা জানায়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon