![]()
আব্বাস উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণ বাড়িয়া জেলা সরাইল উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ এর উদ্যোগে আজ বুধবার ১১ই ডিসেম্বর দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ও আহতদের স্বরণে সরাইল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এই দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মূল পর্ব শুরু হওয়ার আগেই শহীদ মিনার প্রাঙ্গন লোকে লোকারণ্য হয়ে যায়।
প্রধান আকর্ষন ও প্রধান আলোচক মাওলানা মোস্তাক ফয়েজি হুজুরের বক্তব্যকালে হাজার হাজার মানুষ সম্পূর্ণ নীরব ভুমিকা পালন করে। তিনি বলেন স্বাধীনতার পর আজ পর্যন্ত এদেশের মানুষ অনেক শাসন দেখেছেন, কিন্তু এখন এদেশের মানুষ আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই।
আলোচনা সভায় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মনিরুজ্জামান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনাম খান এর সঞ্চালনায় প্রধান আকর্ষণ ও প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নাগাইশ দরবার শরীফের পীর সাহেব মাওলানা মোস্তাক ফয়েজী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমীর মাওলানা মোবারক হোসাইন।
দাওয়াতে মেহমান হিসাবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা ছাত্রদলে সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার চেয়ারম্যান।
বক্তব্য রাখেন সরাইল উপজেলা জামায়াতের সাবেক আমীর ও জামায়াতের সকল নেতা কর্মিদের প্রিয় নেতা মাওলানা কুতুবউদ্দিন সহ জামায়াতের অনেক নেতা-কর্মি বক্তব্য রাখেন।
সভা শেষে মাওলানা মোস্তাক ফয়েজী বৈষম্য বিরোধী আন্দোলনে সকল নিহত ও আহতদের স্বরণে মোনাজাত পরিচালনা করেন।



মন্তব্য