![]()
ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন-২০২৩ এর মোড়ক উন্মোচন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বুধবার (১১ ডিসেম্বর) দুপুর ১২ টায় উপাচার্য অফিসের সভা-কক্ষে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করে উক্ত মোড়কটি উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে উপ-রেজিস্ট্রার চন্দন কুমার দাসের সঞ্চালনায় বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান এবং বার্ষিক প্রতিবেদন প্রকাশনা, প্রস্তুত ও মুদ্রণ কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মনজুরুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম এবং বার্ষিক প্রতিবেদন প্রকাশনা কমিটি-২০২৩ এর সদস্য সচিব উপ-রেজিস্ট্রার মুহাম্মদ ইব্রাহিম খলিলসহ অন্যান্য সদস্যবৃন্দ।
মোড়ক উন্মোচন শেষে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বার্ষিক প্রতিবেদন-২০২৩ এর প্রকাশনার সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন,”আমরা অতীতের সকল ভালো কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখবো এবং খারাপ ও অপ্রয়োজনীয় কাজ বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করবো।”



মন্তব্য