শুক্রবার, ৮ মে ২০২৬
 

রাজবাড়ীতে প্রাথমিক শিক্ষকদের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪

---
মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ী জেলা গোয়ালন্দ উপজেলার প্রাথমিক বিদ্যালয়য়ের নবীন শিক্ষকদের নবীন বরণ ও প্রবীণ শিক্ষকদের বিদায়  সংবর্ধনা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাথমিক শিক্ষা পরিবারের উদ্যোগে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ইউআরসি ইনস্ট্রাক্টর মোঃ নজরুল ইসলাম, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম এবং মোঃ আসাদুজ্জামান খান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি সুশীল কুমার রায়। নবীন শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন শরিফুল ইসলাম। বিদায়ী শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন চর বালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্বাস আলী মোল্লা।
এ সময় উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে ৪৬ জন নবীন শিক্ষকদের স্বাগত জানানো হয় এবং ২৯ জন বিদায়ী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের অবদানকে স্মরণ করা হয়। এবং অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষকদের ক্রেষ্ট ও মানপত্র প্রদান করা হয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon