শুক্রবার, ৮ মে ২০২৬
 

হোসেনপুরে পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মোবারিছ গ্রেফতার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪

---
মাহফুজ রাজা, ভ্রম্যমান প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুরে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোবারিছকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে পৌরসভার ঢেকিয়া নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

জানা গেছে, কিশোরগঞ্জ শহরের বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় সদর থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।পরে তাকে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon