শুক্রবার, ৮ মে ২০২৬
 

ব্রাহ্মণবাড়িয়া বেগম রোকেয়া দিবস পালিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪

---
আব্বাস উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
হ্মণবাড়িয়ায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে বেগম রোকেয়া দিবস ও জয়িতা সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ দিদারুল আলম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে  অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ডাঃ মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবদুল মতিন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিরূপা ভৌমিক প্রমুখ।
এ সময় অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী, সফল জননী নারী, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী তাদের চার জনকে সংবর্ধনা দেয়া হয়েছে।
সভায় জেলার বিভিন্ন সরকারী উর্ধতন কর্মকর্তা ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon