শুক্রবার, ৮ মে ২০২৬
 

আন্তর্জাতিক মানবাধিকার দিবস পাথরঘাটা কলেজ ছাত্রদলের মানববন্ধন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪

---
মো.জিয়াউল ইসলাম, পাথরঘাটা প্রতিনিধি :
‎আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বরগুনার পাথরঘাটা কলেজে মানববন্ধন করেছে কলেজ ছাত্রদল ও শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল দশটায় পাথরঘাটা কলেজ ক্যাম্পাসে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের সভাপতিত্বে করেন কলেজে ছাত্রদলের আহবায়ক রাসেল ইসলাম।
‎এসময় গুমের শিকার ছাত্রদল নেতাকর্মী ও সকল নাগরিকদের মুক্তির দাবি এবং আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবি করে ছাত্রদলের নেতাকর্মীরা।
‎মাববন্ধনে বক্তব্য রাখেন, পাথরঘাটা উপজেলা ছাত্রদলের আহবায়ক মো. মামুন আহমেদ, সদস্য সচিব আরাফাত রহমান অভি, পৌর ছাত্রদলের আহবায়ক রাহাজুল ইসলাম রাহাত, সদস্য সচিব খায়রুল ইসলাম শরীফ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কেএম হাবিবুল্লাহ, যুগ্ম আহবায়ক সোহেল রানা প্রমুখ। ছাড়াও উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতা-কর্মীসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিল।

‎‎মানববন্ধনে  বক্তারা বলেন, গত ১৫ বছর আওয়ামী লীগ স্বৈরাচারী সরকার বিএনপি সহ ছাত্রদলের শত শত নেতাকর্মীদের গুম, খুন ও নির্যাতন করেছে। সারা বাংলাদেশের সন্ত্রাসীদের পুলিশের পোশাক পরিয়েছে। সেই পোষাকধারী পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী স্বৈরাচারী সরকারকে সহযোগিতা করেছে। অতিদ্রুত গুম হওয়া নেতা কর্মী সহ সকল সাধারণ মানুষের মুক্তি নির্যাতন ও খুনের সাথে জড়িত স্বৈরাচারী সরকারের সন্ত্রাসী ও পোষাকধারী পুলিশ কে  বিচারের আওতায় আনার দাবি জানান।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon