শুক্রবার, ৮ মে ২০২৬
 

রামগঞ্জে মাহফিলকে কেন্দ্র করে সামাজিক সংগঠনের সভাপতির বাসায় হামলা ভাঙচুর

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪

---
নিজস্ব প্রতিবেদক
লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলায় মাহফিলকে কেন্দ্র করে বদরপুর সামাজিক সংগঠন ভুঁইয়ার খামার ইসলামি ফাউন্ডেশন এর সভাপতি ফারুক হোসেন এর বসতবাড়িতে হামলা ও সংগঠনের অফিস ভাংচুর করেছে দুর্বত্তরা। ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলার ৮নং করপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড বদরপুর ভুঁইয়া খামার এলাকায়।
অভিযোগ করে বদরপুর সামাজিক সংগঠন ভুঁইয়া খামার ইসলামি ফাউন্ডেশন এর সভাপতি ফারুক হোসেন বলেন, আমরা প্রতি বছর আমাদের সংগঠন এর উদ্যেগে একটি ওয়াজ মাহফিল করে থাকি। তেমনি এ বছরও মাহফিল করার প্রস্তুতি নিয়ে গত শনিবার বাদ মাগরিব ভুঁইয়ার খামার জামে মসজিদে মিটিং এর আয়োজন করি। সেখানে মসজিদ কমিটির সভাপতি ও ঈদগাহ কমিটির সভাপতিকে দাওয়াত দেওয়া হয়। সেখানে মাহফিলের লভ্যাংশ নিয়ে কথা কাটাকাটি হয় ঈদগাহ কমিটির সভাপতি আবদুল মান্নান ভুঁইয়ার সাথে।  এতে আবদুল মান্নান ভুঁইয়া ও লামচর ইউনিয়ন ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ওমর ফারুক মেম্বার এর নেতৃত্বে শীর্ষ সন্ত্রাসী জুয়েল, হাতকাটা আরিফ, রনি, তারু সহ কয়েকজন বকাটে মিলে আমার বাড়ীতে রবিবার আনুমানিক ১০.৩০ টার সময় হামলা করে। এতে ইমন হোসেন, মঞ্জু, শরিফ মিয়া, পারুল বেগম, পারভীন বেগম, খোকন মিয়া, হৃদয় সহ আরো অনেক কে এলোপাতাড়ি লাঠি সোটা ও রড দিয়ে পিঠে আহত করা হয়েছে। এছাড়াও আমার বাড়ীর মিন্টু ছেলে মেহেদী হাসান নামে ৮ বছরের স্কুল ছাত্র ছেলেকে স্কুল থেকে বাড়ী ফেরার পথে পিটিয়ে আহত করা হয়েছে। এই ঘটনায়  আমরা রামগঞ্জ থানায় অভিযোগ করেছি।
এ ঘটনায় আহত মঞ্জু বলেন, কালিকাপুর থেকে আবদুল মান্নান ভুইয়া ও ফারুক মেম্বার এর নেতৃত্বে ২০/২৫ জন  এসে রবিবার ১০.৩০ টার সময় ফারুক হোসেন ভাইয়ের বাড়ীতে হামলা করে। আমরা তাদেরকে বাধা দিতে গেলে তারা আমাদের উপর আতংকিত হামলা চালায়। এতে আমি পায়ে ও কপালে আঘাত পাই।

ফারুক হোসেন এর মা পারভীন বেগম বলেন, কালিকাপুর ভুঁইয়া বাড়ীর কিছু  লোকজন  দল বেদে  আমার ছেলে ফারুক হোসেনকে মারার জন্য আমাদের বাড়ীতে আসে। আমি তাদেরকে মানাতে গেলে তারা আমাকে পিটিয়ে আহত করে। এবং আমার হাতে থাকা মোবাইল ফোনটি ভেঙে পেলে। এছাড়াও তারা আমার ঘরের সকল জিনিস উলোটপালোট করে বিছানার চাদরের নিচে থাকা ২০০০০/= (বিশ হাজার টাকা) নিয়ে চলে যায়।  আমি এর সুষ্ঠু বিচার চাই।

ঐ এলাকার দোকানদার ও এলাকাবাসী জানান, রবিবার আনুমানিক ১০.৩০ টার সময় কালিকাপুর ভুঁইয়া বাড়ীর কিছু লোক জন   দল বেদে এসে  সামাজিক সংগঠন বদরপুর ভুঁইয়া খামার ইসলামি ফাউন্ডেশন এর সভাপতি ফারুক হোসেন এর বসতবাড়িতে হামলা ও তাদের অফিসে এসে তালা ভেঙে ভিতরে থাকা চেয়ার টেবিল ভেঙে পেলে দেয়। এছাড়াও মসজিদে তারা ভাংচুর চালায়।

এ বিষয়ে ৬ নং লামচর  ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য ওমর ফারুক মেম্বার এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমার বিরুদ্ধে এসব অভিযোগ মিথ্যে। শনিবার মিটিংয়ে সময় আবদুল মান্নান ভুঁইয়ার সাথে ফারুক হোসেন এর কথা কাটাকাটি হয়। এতে করে আমাদের এলাকার কিছু লোক সেখানে তাদেরকে জিজ্ঞেস করতে যায়। আমি তাদেরকে সেখান থেকে নিয়ে আসার জন্য সেখানে গিয়েছি। আমি এটার সাথে সম্পৃক্ত ছিলাম না।

এ বিষয়ে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন, উক্ত ঘটনাকে কেন্দ্র করে থানায় একটা অভিযোগ এসেছে। আমরা সুষ্ঠ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon