![]()
বিশেষ প্রতিনিধি
পিরোজপুরের কাউখালীতে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের পিরোজপুরের কোর্টে পাঠিয়েছে । পুলিশ সূত্রে জানা গেছে
সোমবার (৯ডিসেম্বর) রাতে কাউখালী থানার এসআই দীপক বালার নেতৃত্বে উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় সুবিদপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে মোহাম্মদ হাসান (৩৫), কেশতা গ্রামের মৃত্যু হিরন্ময় চক্রবর্তী ছেলে মৃনময় চক্রবর্তী (৪৬)ও পারসাতুরিয়া গ্রামের মৃত্যু মজিবর রহমানের ছেলে মিলন হোসেন (৪৩)কে বাড়ির পাশের পোলের নিকট থেকে ৫০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে।এছাড়া অন্য আরেকটি মামলা অপর একজনকে গ্রেফতার করা হয়।
কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান জানান, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে কাউখালী থানায় মাদক আইনে মামলা হয়েছে। এরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।



মন্তব্য