শুক্রবার, ৮ মে ২০২৬
 

মধুখালীতে বাস ও কনস্ট্রাকশন মিক্সার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৪

---
ফরিদপুর জেলা প্রতিনিধি-
ফরিদপুরের মধুখালী উপজেলার ভূয়ারকান্দী এলাকায় বাস ও কনস্ট্রাকশন মিক্সার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে অন্তত ১৫ জন হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তির নাম মিলন শেখ (৩৮)। তাঁর বাড়ি ফরিদপুর সদর উপজেলার টেপাখোলা এবং গোল্ডেন লাইন পরিবহন বাসের চালকের সহকারী। আজ সোমবার বেলা দেড়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে মাঝকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা থেকে কালীগঞ্জগামী গোল্ডেন পরিবহন এবং মাগুরা থেকে ফরিদপুরগামী একটি কনস্ট্রাকশন মিক্সার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সহকারী মো. মিলন শেখ (৩৮) ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় বাসের ১৫ জন যাত্রী আহত হন। তাঁদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

করিমপুর হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর ইমতিয়াজ হোসেন জানান, দুর্ঘটনায় নিহতের মরদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া দুর্ঘটনাস্থলে রেকার দিয়ে যানবাহনগুলো সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon