![]()
মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দে ৫ জন শ্রেষ্ঠ জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলা সম্মেলন কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে বর্ণাঢ্য র্যলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে ও গোয়ালন্দ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা সহকারি কমিশনার (ভুমি ) মোঃ আসাদুজ্জামান ,গোয়ালন্দ উপজেলা পরিবার পরিকল্পনার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কান্তি পাল, গোয়ালন্দ উপজেলা শিক্ষা অফিসার মোঃ কবির হোসেন , উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রুহুল আমিন, গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহ্বায়ক মোঃ হেলাল মাহমুদ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সম্মাননা পাওয়া ৫ জন জয়িতা হলেন শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী হাসনা হেনা , নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা মোছা. রওশন আরা রিপা, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী মোছা. এ্যানী আক্তার ,সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় মঞ্জুয়ারা কাদরী এবং সফল জননী মোছা. মর্জিনা বেগম। অনুষ্ঠানে তাদেরকে উত্তরীয় পড়িয়ে এবং ক্রেষ্ট দিয়ে সম্মাননা জানানো হয়।



মন্তব্য