![]()
মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বো আগামীর শুদ্ধতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে গোয়ালন্দ উপজেলায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমমার সকালে গোয়ালন্দ উপজেলা কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা ও কর্মচারী এবং স্কুল শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
গোয়ালন্দ উপজেলা সহকারি কমিশনার (ভুমি ) মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার জ্যোতির বিকাশ চন্দ্র, গোয়ালন্দ উপজেলা পরিবার পরিকল্পনার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কান্তি পাল, দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ হাফিজুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, গোয়ালন্দ উপজেলা শিক্ষা অফিসার মোঃ কোভিদ হোসেন , উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রুহুল আমিন, গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহ্বায়ক মোঃ হেলাল মাহমুদ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্নীতি বিরোধী লড়াইয়ে তরুণদের এগিয়ে আসতে হবে। এই সমাজকে পরিবর্তন করতে পারে তরুণরা। আমাদের আগামী প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে সচেতন করতে হবে। বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা প্রদান করতে হবে। ছাত্র-জনতার আন্দোলনের পর নতুন বাংলাদেশে সবাই দুর্নীতির বিরুদ্ধে সচেতন থাকবে।
দেশের অফিস আদালতসহ সব ক্ষেত্রে দুর্নীতি থাকবে না বলেও এ সময় আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।



মন্তব্য