![]()
রুহুল আমিন বাবুল, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ইসলামিক রিলিফের দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলীর উপর ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৯ ডিসেম্বর) পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ৪নং ওয়ার্ডের সদস্য সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী প্রকল্প অফিসার সাইফুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, কলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ। তিনি দুর্যোগকালীন সময়ে বন্যা কবলিত মানুষের ব্যবহারের জন্য আশ্রয়কেন্দ্রে সংরক্ষিত টয়লেট নির্মাণের কথা তুলে ধরেন এবং ইসলামিক রিলিফ বাংলাদেশের পক্ষ থেকে দরিদ্র শিক্ষার্থীদের জন্য খাতা-কলম দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।
এসময় সভায় দুর্যোগের আগে,দুর্যোগের সময় ও দুর্যোগের পরে করণীয় সম্পর্কেও আলোচনার পাশাপাশি ইসলামিক রিলিফের বিভিন্ন কার্যক্রম সম্পর্কেও ধারণা দেওয়া হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন, ব্যবসায়ী হাজী ফজলু মিয়া,খুর্শিদ আলী, কলাবাড়ী কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক জগদীশ পুরকায়স্থ, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সদস্য এমরান আলী,সহকারী প্রকল্প অফিসার রুবেল আহমদ, ৪নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য তোফায়েল আহমদ,শরীফ আহমদ,শিফা আক্তার,আয়মনা বেগম প্রমুখ।



মন্তব্য