শুক্রবার, ৮ মে ২০২৬
 

লালপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৪

---
এ জেড সুজন লালপুর(নাটোর):
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নাটোরের লালপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৪ পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে মানববন্ধন ও উপজেলা সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক মোজাম্মেল হক, নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুলের প্রধান শিক্ষক গাওসুল আজম প্রমুখ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon