![]()
কাজী নাফিস ফুয়াদ, মাদারিপুর প্রতিনিধি
মাদারীপুর জেলার ডাসার উপজেলার ডাসার ইউনিয়ন পরিষদে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর “ইম্প্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা ২) কর্তৃক অনুষ্ঠিত হয়, “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ” শীর্ষক ইউনিয়ন কর্মশালা।
সোমবার (০৯ ডিসেম্বর) অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: রেজাউল করিম শিকদার, চেয়ারম্যান, ডাসার ইউনিয়ন পরিষদ। সভাপতিত্বে করেন জনাব সুশান্ত বৈদ্য, সচিব, ডাসার ইউনিয়ন পরিষদ। সঞ্চালনায় ও সার্বিক সহযোগিতা করেন এম. ফজলুল হক, প্রোগ্রাম অর্গানাইজার, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, ডাসার,মাদারীপুর। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে বিস্তারিত আলোচনা করেন জনাব মো : বিল্লাল হোসাইন, প্রোগ্রাম অর্গানাইজার, ব্র্যাক মাইগ্রশন প্রোগ্রাম।
প্রধান অতিথির বক্তব্যে, তিনি বলেন নিরাপদ অভিবাসন বাস্তবায়ন করার ক্ষেএে ডাসার ইউনিয়ন পরিষদের পক্ষে থেকে সব ধরনের কাজ আমরা সবাই করবো এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামকে সহযোগিতা করবো। আমরা সবাই যদি সচেতন হই তাহলে আমাদের অভিবাসন খরচ অনেক কমে যাবে। তিনি দালালের উপর নির্ভরশীল হওয়া থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করেন।
সভাপতির বক্তব্যে তিনি বলেন এই কর্মশালার মাধ্যেমে আমরা সবাই জানতে পারলাম কিভাবে নিরাপদ ভাবে বিদেশ গমন করবো ও তার নিশ্চয়তা পাওয়া যাবে।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন অএ ইউনিয়নের ইউপি সদস্যগন, গ্রাম পুলিশগন, শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুশীল সমাজ, সেচ্ছাসেবক,সমাজকর্মী, বিদেশ ফেরত অভিবাসী, সম্ভব্য অভিবাসী ও গন্যমান্য ব্যাক্তিবর্গ। সভাপতির উপস্থিতিতে একটি উন্মুক্ত আলোচনা শেষে, প্রধান অতিথি সবাইকে অবৈধ পথে বিদেশ না যাওয়ার জন্য শপথ বাক্য পাঠ করান ও সবাইকে ধন্যবাদ জানিয়ে কর্মশালার সমাপ্ত ঘোষণা করেন।
কাজী নাফিস



মন্তব্য