![]()
জাহিদ হাসান, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
রবিবার সকালে সিরাজগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামকে সাথে য়ে এ কাজিপুর উপজেলা পরিদর্শন করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি। সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম কে আরও বেগবান করার লক্ষ্যে এবং নাগরিক সেবা মানুষের দৌড় গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে তিনি কাজিপুর উপজেলা পরিদর্শন করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক তাকে সব বিষয়ে অবহিত করেন। পরিদর্শনকালে তিনি সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
এর পরে উপজেলার ঝুট কম্বল খ্যাত শিমুলদাউর বাজারে কম্বল শিল্প পরিদর্শন করেন এবং বেগম আমিনা মনসুর টেক্সটাইল এন্ড ইন্জিনিয়ারিং ইন্সটিটিউট পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লিটুস লরেন্স চিরান, কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক, সহকারী কমিশনার (ভূমি) সাবরিন আক্তার ও কাজিপুর থানা অফিসার ইনচার্জ নুরে আলম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ।এর আগে কাজিপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কমিশনার ও জেলা প্রশাসক মহোদয় কে ফুলেল শুভেচছা জানান । নাগরিক সেবাকে আরও জনমুখী - জনবান্ধব করতে এবং নাগরিক সেবা মানুষের দৌড় গোড়ায় পৌঁছে দেওয়া যায় সে বিষয় নানা পদক্ষেপ ও করণীয় নির্ধারণে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছনে কমিশনার মহোদয়।



মন্তব্য