শুক্রবার, ৮ মে ২০২৬
 

ঘোড়াঘাট জামায়াতের দ্বিবার্ষিকী কর্মী সম্মেলন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৪

---

ইমরান হোসেন (ঘোড়াঘাট) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ১নং বুলাকিপুর ইউনিয়নে ৮ই ডিসেম্বর রবিবার বিকাল ৪ঃ০০ টায় বলোগাড়ি ফাজিল মাদ্রাসা  হল রুমে দ্বিবার্ষিকী কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা জামায়াতের সরকারি সেক্রেটারি জনাব সাইদুল ইসলাম সৈকত, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ঘোড়াঘাট উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জনাব আলমগীর হোসাইন, ঘোড়াঘাট উপজেলা জামায়াতের সেক্রেটারি জনাব ইমরান হোসেন, বায়তুলমাল সেক্রেটারি জনাব মোফাজ্জল হোসেন মিঠু, কর্মপরিষদ সদস্য জনাব মাওলানা রেজাউল করিম, ১নং বুলাতিপুর ইউনিয়নের নব মনোনীত সভাপতি মাওলানা হেলালউদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর ।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘ জুলুম নির্যাতনের অবসানের পর আমরা উন্মুক্ত পরিবেশে দ্বীনী কাজ আঞ্জাম দিতে পারছি যা একমাত্র মহান আল্লাহর অশেষ মেহেরবানীতে সম্ভব হয়েছে , তাই আমাদের সমস্ত কর্মী ভাইদেরকে আরো আন্তরিকতার সাথে দুর্বার গতিতে এ দেশের সকল মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শ বিশেষ করে অত্র ইউনিয়নের প্রত্যেকটি ঘরে ঘরে ইসলামের দুর্গ গড়ে তোলার জন্য কাজ করে যেতে হবে, সকল শ্রেণী পেশার মানুষের কাছে নিজেদের বাস্তব চরিত্র দিয়ে ইসলামের দাওয়াত পেশ করতে হবে। মনে রাখতে হবে ইসলাম শুধুমাত্র মুসলমানদের জন্য না, ইসলাম এসেছে বিশ্ব মানবতার মুক্তির জন্য।

পরিশেষে অস্ত্র ইউনিয়ন সভাপতি মাওলানা হেলাল উদ্দিন এর সমাপনী বক্তব্য ও মোনাজাত এর মাধ্যমে বৈঠক সমাপ্ত হয়।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon