শুক্রবার, ৮ মে ২০২৬
 

লালপুরে রেল লাইন ভাঙ্গন আতঙ্কে চলছে ট্রেন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২৪

---
এ জেড সুজন, লালপুর নাটোর

নাটোরের লালপুর রেললাইনে ভাঙ্গন দেখা দিয়েছে। ফলে ওই লাইন দিয়ে আতঙ্কে ধীর গতিতে চলছে ট্রেন।
রবিবার (৮ডিসেম্বর) দুপুরে আজিম নগর রেলওয়ে স্টেশনের অদূরে নর্থ বেঙ্গল সুগার মিলের পিছনে গরম বিহারী পাড়া এলাকায় আপ লাইনে এই ফাটল দেখা দেয়।

রবিবার (৮ডিসেম্বর) দুপুরে নিরাপত্তা কর্মীরা রেললাইন পরিদর্শনে গিয়ে লাইন ভাঙ্গা দেখতে পান। পরে তারা স্টেশন মাস্টারের মাধ্যমে পিডব্লিউ ডি কে জানালে ঘটনা স্থলে এসে লাইন মেরামতের কাজ শুরু করেন।

আজিম নগর রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ কামরুল হাসান জানান রেল লাইনে ফাটলের বিষয়টি নিরাপত্তা কর্মীরা জানালে পিডব্লিউডিকে জানিয়েছি। ইতিমধ্যে তারা লাইন মেরামতের কাজ করছেন, তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon