![]()
সাইফুল ইসলাম, চট্টগ্রাম প্রতিনিধি
কর্ণফুলীতে যৌথ বাহিনীর অভিযানে গাঁজা সহ চারজন আটক করা হয়েছে।
স্থানীয় তথ্য প্রাপ্তি সাপেক্ষে জানা যায় যে মোঃ আব্দুল জলিল (৩০), (ঠিকানাঃ গ্রামঃ শিকল বাহা, পোঃ মাষ্টার হাট, থানাঃ কার্ণফুলী, জেলাঃ চট্টগ্রাম) এবং মোঃ মুসা (৪৫), (ঠিকানাঃ গ্রামঃ শিকল বাহা, পোঃ মাষ্টার হাট, থানাঃ কর্ণফুলী, জেলাঃ চট্টগ্রাম) উভয়ই গাঁজা এবং মদ ব্যবসায়ী। উক্ত তথ্যের ভিত্তিতে ০৫ ডিসেম্বর ২০২৪ তারিখ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে শিকলবাহা আর্মি ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে ৪৪ শোরাড মিসাইল রেজিমেন্ট এর অভিযানিক দল একটি অভিযান পরিচালনা করে এবং পুলিশসহ ব্যাপক তল্লাশির পর ঘটনাস্থল থেকে ৯৩৪ গ্রাম গাঁজা, মদ ৩০ লিটারসহ মোঃ আব্দুল জলিল এবং মোঃ মুসাকে গ্রেফতার করা হয়। উক্ত ঘটনাস্থল থেকে সালাম (৪১) এবং বাদল দাশ (৭০) নামে দুই মাদক সেবনকারীকেও আটক করা হয়। আটককৃত ব্যক্তিগন এবং উদ্ধারকৃত ৯৩৪ গ্রাম গাঁজা এবং ৩০ লিটার মদ কর্ণফুলী থানা পুলিশের নিকট পরবর্তী আইনি কার্যক্রমের জন্য সোপর্দ করা হয়।
জানতে চাইলে আর্মি ক্যাম্প কমান্ডার বলেন জনস্বার্থে যৌথ বাহিনীর এরকম অভিযান অব্যাহত থাকবে



মন্তব্য