![]()
নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেফতারের পর গত কয়েকদিন ধরে প্রতিবেশী দেশ ভারতে ডেপুটেশন জমা, মিছিল-সমাবেশ, কুশপুত্তলিকা দাহসহ নানা ধরনের বিক্ষোভের ঘটনা ঘটছে। এরই রেশ ধরে সোমবার হঠাৎই আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর ও পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে।
ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশ সরকারী হাইকমিশনে হামলা-ভাঙচুর এর প্রতিবাদে কাফরুল থানা বিএনপি, যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্যোগে মিরপুর ১০ এ সোমবার (২ ডিসেম্বর) সন্ধায় একটি বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মো.আব্বাস আলী, কাফরুল থানা যুবদলের আহবায়ক হারুন অর রশিদ ভুইয়া, কাফরুল থানা সেচ্ছাসেবক দলের দলের সদস্য সচিব মো.সুমন হোসেন, পশ্চিম ছাত্রদলের সদস্য শহিদুল, থানা বিএনপির সদস্য মামুন পাটোয়ারী, সাবেক যুগ্ম আহ্বায়ক আজহার, সদস্য আবুল কালাম আজাদ, মাকসুদূর রহমান মাসুদ, যুবনেতা,মো: বাবুল,কাশেম,কাইয়ুম, ৯৪ আহবায়ক,সেচ্ছাসেবক দলের আলামিন, শফিক, আমির,সাদেম, রাসেলসহ প্রায় শতাধিক নেতা কর্মীরা।



মন্তব্য