![]()
মো.জিয়াউল ইসলাম (পাথরঘাটা, বরগুনা)
বরগুনার পাথরঘাটার কালমেঘায় লিমা (১৪) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মেহেদী হাসান
১লা ডিসেম্বর সকাল ৮টার দিকে লিমার বাবা তার লাশ উদ্ধার করেন। ভোর রাতের কোনো এক সময় গলায় ফাঁস দেন তিনি।
লিমা উপজেলা কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা এলাকার পূর্ব ঘুটাবাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশের জসীম উদ্দিনের মেয়ে। লিমা পাথরঘাটা কেএম মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
লিমার বাবা জসিম উদ্দিন গনমাধ্যম কে জানান, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে তারা সবাই ঘুমান। সকালে ঘুম থেকে ওঠে মেয়ে লিমাকে দেখতে না পেয়ে তার মায়ের কাছে জিজ্ঞেস করেন । তার মা নিজ বসতঘরের মাচার দিকে তাকিয়ে দেখেন যে মেয়ে লিমা গলায় ফাঁস দেয়া অবস্থায় আড়ার সাথে ঝুলছেন। এ সময় চিৎকার দিলে বাবা জসিম উদ্দিন এসে মেয়েকে উদ্ধার করেন। ততক্ষণে তার মৃত্যু হয়েছে।
তিনি আরো জানান, তার মেয়ে লিমা জন্মের পর থেকেই কিছুটা মানসিক সমস্যায় ভুগছিলেন। তার ধারণা, এ কারণেই তার মেয়ে আত্মহত্যা করতে পারে।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মেহেদী হাসান জানান, আত্মহত্যার কথা জানার পরেই পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। প্রকৃত ঘটনা জানতে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ বরগুনা মর্গে প্রেরণ করা হয়েছে।



মন্তব্য