শনিবার, ৯ মে ২০২৬
 

শিবপুরে ভোটারদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের শুভ উদ্বোধন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৪

---
আতাবুর রহমান সানি, শিবপুর,নরসিংদী :
নরসিংদীর শিবপুরে উপজেলার ভোটারদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১লা ডিসেম্বর)  সকালে উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার ফারিজা নুরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মমিন মিয়া,অতিরিক্ত পুলিশ সুপার মো: কলিমুল্লাহ,নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাস্টার,উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার, মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন,প্রেস ক্লাবের সভাপতি এসএম খোরশেদ আলম, সাধারণ সম্পাদক শেখ মানিক,  দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম মোল্লা প্রমূখ।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon