![]()
আতাবুর রহমান সানি, শিবপুর, নরসিংদী :
নরসিংদীর শিবপুরে বীর মুক্তিযোদ্ধা মরহুম বেদন মৃধা ফুটবল টুর্নামেন্টে -২০২৪ইং অনুষ্ঠিত। শনিবার (৩০ নভেম্বর) বিকালে ‘বীর মুক্তিযোদ্ধা মরহুম মনজু মৃধা স্মৃতি সংসদ’ এর আয়োজনে শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের পচার বাড়ি মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান খান। পৃষ্টপোষকতায় শিবপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী শামিম গফুর। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহফুজুল হক শামীম। সার্বিক সহযোগিতায় ছিলেন শিবপুর উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম মৃধা।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ নয়ন বক্সের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবপুর বাস ট্রাক মালিক সমিতির সভাপতির আলম মৃধা, চক্রধা ইউনিয়ন যুবদলের সভাপতি আল আমিন সরকার, পৌরসভা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ আলতাফ হোসেন, উপজেলা যুবদলের সদস্য মোঃ বশির বক্স, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তৌহিদ হাসান শাওন শেখ।
খেলায় অংশগ্রহণ করেন ঘোড়াশাল কিংস একাডেমি বনাম ঢাকা কিংস জাহাঙ্গীর একাডেমী। -০ গোলে ঘোড়াশাল কিংস একাডেমি বিজয় লাভ করে।



মন্তব্য