শনিবার, ৯ মে ২০২৬
 

নেছারাবাদে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪

 ---

মো. শামীম হোসাইন,ইন্দুরকান(পিরোজপর) সংবাদদাতা

পিরোজপুরের নেছারাবাদে ১০০ পিস ইয়াবাসহ টিকটকার রাবেয়া আক্তার সাথী (৩৮) ও তাঁর সহযোগী সাইফুল ইসলাম শাওন মাঝিকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যার সময় উপজেলার জলাবাড়ী ইউনিয়নের কামারকাঠি বাজারে ইয়াবা বিক্রির সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। লিশ দুজনের নামেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। শনিবার (৩০ নভেম্বর) সকালে তাঁদের আদালতে নেওয়া হয়েছে।
রাবেয়া আক্তার সাথী কামারকাঠি গ্রামের জলিল শেখের মেয়ে। এ ছাড়া, সাইফুল ইসলাম শাওন সোহাগদল গ্রামের এনামুল হক চুন্নু মাঝির ছেলে। বেয়া আক্তার সাথী এবং সাইফুল ইসলাম শাওন উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাঁদের নামে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমীন জানান, শুক্রবার বিকেলে কামারকাঠিতে ইয়াবা বিক্রি করছিলেন তাঁরা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হাতেনাতে আটক করা হয়। সি বলেন, দুজনই এলাকার চিহ্নিত মাদক কারবারি। থানায় তাঁদের নামে একাধিক মাদক মামলা রয়েছে। তাঁদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সকালে তাঁদের পিরোজপুর আদালতে পাঠানো হবে।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon