শনিবার, ৯ মে ২০২৬
 

রাজবাড়ীতে ইসকন নিষিদ্ধ ও অ্যাডভোকেট সাইফুল হত্যার বিচার দাবিতে মানববন্ধন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪

---

মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি:
হিন্দুত্ববাদী উগ্র জঙ্গি সংগঠন ইসকন নিষিদ্ধ, তরুণ আইনজীবী অ্যাডভোকেট সাইফুল আলিফকে হত্যা এবং দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) সকাল ১০ টায় তাওহিদী জনতার ব্যানারে গোয়ালন্দ বাজার প্রধান সড়কে প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা ইমাম কমিটির সভাপতি ও গোয়ালন্দ পৌর জামায়াতে আমীর জালাল উদ্দিন প্রামানিকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি শামসুল হুদা, উপজেলা ইমাম কমিটির সাধারণ সম্পাদক মুফতি আবুল হোসাইন , সাংগঠনিক সম্পাদক হাফেজ আবু সাঈদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক সজীব শাহরিয়ার, সাবেক সভাপতি হাফেজ তায়েব, হাফেজ মাওলানা সাখাওয়াত হোসেন, মুফতি জহিরুল ইসলাম, হাফেজ আব্দুল মালেক, মুফতি আব্দুল আজিজ, হাফেজ আব্দুল আলিম প্রমুখ।
মানববন্ধন সঞ্চালনা করেন গোয়ালন্দ উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি আজম আহমেদ।

মানববন্ধন শেষে হত্যাকান্ডের শিকার অ্যাডভোকেট সাইফুল আলিফ সহ বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ছাত্র-ছাত্রী, সাধারণ জনতা ও পুলিশ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন মুফতি শামসুল হুদা।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon