শনিবার, ৯ মে ২০২৬
 

সিরাজগঞ্জে সেনাবাহিনীর অভিযানে নিষিদ্ধ ঔষধসহ আটক ৮

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪

---
জাহিদ হাসান, কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জে সেনাবাহিনীর অভিযানে নিষিদ্ধ ঔষধসহ আটক ৮ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। বুধবার (২০শে নভেম্বর) দুপুরে  সিরাজগঞ্জ সদর ও কাজিপুর আঞ্চলিক উপজেলার শুভগাছা ও  রতনকান্দি হাটে   সেনাবাহিনী অভিযানে  নিষিদ্ধ  যৌন উত্তেজক ও লাইসেন্স বিহীন ঔষধসহ ৮ জনকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুর উপজেলার সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার শফিকুল  ইসলাম এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযান চালিয়ে প্রায় লক্ষাধিক টাকার বিপুল পরিমান নিষিদ্ধ যৌন উত্তেজক ঔষধ জব্দ করা হয়। পরে কাজিপুর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিন আক্তার আটকৃতদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেন। তিনি বলেন লাইসেন্স বিহীন এসব ঔষধগুলো মানুষের দেহের জন্য ক্ষতিকারক।  এসব ঔষধ  বিক্রি করা অবৈধ।
পরবর্তীতে ঔষধগুলো নষ্ট  করে ফেলা হয়। আটকৃতদের সাথে কথা বলে জানা যায়, তারা এলাকার বিভিন্ন হাটবাজারে মাইকিং করে এসব ঔষধ বিক্রি করতেন।

মন্তব্য

সর্বশেষপঠিত

এলাকার খবর

Developed By: Dotsilicon